নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ:
সল্টলেক গেস্ট হাউস কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত, ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা।গত বৃহস্পতিবার সল্টলেকের একটি গেস্ট হাউসে ঘটে গেছে মর্মান্তিক একটি আত্মহত্যার ঘটনা। রনি নামের এক যুবক আত্মহত্যা করেন এবং পাশেই ঘুমন্ত অবস্থায় ছিলেন তার প্রেমিকা। আশঙ্কা করা হয়েছিল যে দীর্ঘদিন যাবত তার প্রেমিকার আলাপ হয় ফেসবুকে এক যুবকের সাথে। এরপরই তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। রনির মৃত্যুর আগের দিন দিন নাকি প্রেমিকার বন্ধু তাদের গেস্ট হাউসে আসেন আর এর পরই নাকি আত্মঘাতী ওই যুবক। অবশেষে গ্রেফতার হলো, প্রেমিকা এবং তার বন্ধু। দুই ধৃতকে মুখোমুখি বসিয়ে জেরা করা হলো, বিধান নগর দক্ষিণ থানার আইসি এবং তার সহকর্মীরা। বৃহস্পতিবারই গেস্ট হাউসে রুমে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় মেলে রনির দেহ। এরপরই রনির পরিবার অভিযোগ জানায় তাকে আত্মহত্যায় প্ররোচনা করা হয়েছে। যদিও ওই ফেসবুক বন্ধু বলছে অন্য কথা যে রনির প্রেমিকার সাথে তার মাত্র কয়েকদিনের বন্ধুত্ব এবং দু তিনবারই তাদের দেখা হয়েছে রনির মৃত্যুর আগের রাতে তার সাথে দেখা করতে গিয়েছিলেন ব্যাস ওইটুকুই তিনি নিরপরাধ এবং এ ব্যাপারে জানেন না। তবে কি ত্রিকোণ সম্পর্কের জেরেই আত্মঘাতী হলো রনি? এখনো পর্যন্ত স্পষ্ট নয় কোন কিছুই।

