নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
সরস্বতী পুজোয় আমেজে কলকাতা কুমোরটুলি
রাত পোহালেই সরস্বতী পুজো, আর তারপরেই বাগদেবীর আরাধনায় মেতে উঠবে গোটা রাজ্য। বিদ্যার দেবীর আরাধনায় ব্রতী হবে ছাত্র-ছাত্রীরা।এই মুহূর্তে কলকাতার কুমোরটুলিতে চলছে জোর কদমে প্রস্তুতি। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছে কুমোরটুলির তৈরি প্রতিমা কেনার জন্য। প্রতিমা বিক্রেতারা জানালেন গত দু’বছর করোনা পরিস্থিতির কারণে সেভাবে তাদের বিক্রি হয়নি তাই কিছুটা হলেও ব্যবসায় ভাটা পড়েছিল কিন্তু এ বছর পরিস্থিতি স্বাভাবিক হতেই আবারো ব্যবসা বৃদ্ধি পেয়েছে। কুমোরটুলির প্রতিমা বরাবরই বিখ্যাত বহু মানুষ দূর দূরান্ত থেকে এখানে প্রতিমা কিনে নিয়ে যেতে আসে। রাস্তার ধারে সারিসারি সাজানো সুন্দর স্বরস্বতী প্রতিমা। যা কেনার জন্য তো বটেই এমনকি এমন সুন্দর প্রতিমা দর্শনের জন্যও কুমোরটুলিতে ভিড় জমায় বহু মানুষ।

