সরস্বতী পুজোতে আচমকা নিজের কলেজে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মৌমিতা দেবনাথ,
সরস্বতী পুজোতে আচমকা নিজের কলেজে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
২৬ শে জানুয়ারি ছিল জোড়া উৎসব একদিকে প্রজাতন্ত্র দিবস এবং অন্যদিকে সরস্বতী পুজো। এক কথায় জোড়া উৎসবের আনন্দে মেতে ছিল গোটা দেশ সহ বঙ্গবাসী। আর সরস্বতী পুজোর দিন হঠাৎই নিজের কলেজ যোগ মায়া দেবীতে গিয়ে হাজির হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নিজের কলেজে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয় গিয়েছিলেন কলেজের প্রাক্তন হিসেবে। এই কলেজ থেকেই তার ছাত্র রাজনীতির হাতেখড়ি। তবে সরস্বতী পুজোর দিন কলেজে তিনি মুখ্যমন্ত্রী নন যেন ছাত্র পরিষদের একজন সাধারণ কর্মী এবং কলেজের প্রাক্ত কলেজের প্রাক্তনী। কার্যত কলেজ কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীরা কেউই জানতেন না যে মুখ্যমন্ত্রী আসবেন তাকে দেখে হতবাক হয়ে যান ছাত্র-ছাত্রীসহ কলেজ কর্তৃপক্ষ সকলে।