সরকারি উদ্যোগের অভাবে ক্রমেই বিলুপ্তির পথে ঝুড়ি শিল্প
মলয় দে নদীয়া:- আধুনিকতার যুগে দেশীয় ক্ষুদ্র কুটির শিল্প কি পিছিয়ে পড়ছে ?
সমাজ আজ আধুনিকতার দিকে ছুটছে পাল্টে যাচ্ছে মানুষের রুচি পরিবর্তন হচ্ছে, পরিবর্তিত হচ্ছে ভাবনা।
একটা সময়ে হাতে তৈরী বাঁশের সরঞ্জাম দিয়ে তৈরি হতো মানুষের নিত্য দিনের ব্যাবহারিক সমস্ত জিনিসপত্র । ঘুম থেকে উঠে সারাদিন বিভিন্ন কাজে ব্যাবহার হতো ঝুড়ি,কুলো থেকে অনান্য বেশ কিছু সরঞ্জাম।
কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগে মানুষের ভাবনার ও রুচির বদল ঘটেছে।
তবে এই সব সরঞ্জাম গ্রাম অঞ্চলে বেশি ব্যাবহার হতো।
এখন সে সব ইতিহাস হয়ে গেছে।
তবে প্রতিযোগিতার বাজারে প্লাস্টিক অনেক এগিয়ে চলেছে।
তাই আজ মানুষের নিত্য দিনের ব্যাবহারিক উপযোগি হয়ে উঠেছে প্লাস্টিকের সরঞ্জাম।
তবুও এখনো অনেক যায়গায় দেখা যায় বাঁশের বানানো ঝুড়ি কুলো ও অন্যান্য সরঞ্জাম।
কিন্তু তুলনা মুলক অনেক কম।
যদিও বা বাজারের প্রতিযোগিতায় প্লাস্টিক অনেক এগিয়ে।
তাই আজ এই সব হাতে তৈরি শিল্পীরা অন্য পেশায় নিযুক্ত হয়ে গেছে।
মানুষের ভাবনার বিকাশের সাথে সাথে রুচির পরিবর্তন হলেও দেশীয় কুটির শিল্পের তেমন কোন উন্নতি ঘটেনি।তাই আজ এই সব কুটির শিল্প গুলো আধুনিকতার বাজারে অনেক টাই পিছিয়ে পড়ছে। এই প্রসার সঙ্গে যুক্ত সকলেই চাইছেন সরকারি তত্ত্বাবধানে মূলধন সরবরাহ এবং বিপণনের ব্যবস্থা করলে তবেই টিকে থাকবে এই শিল্প।

