সম্পর্কের টানাপোড়েনে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী প্রেমিক যুগল

মৌমিতা দেবনাথ
সম্পর্কের টানাপোড়েনে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী প্রেমিক যুগল
সম্পর্কে টানাপোরেনের জেরে গলায় ফাঁস লাগিয়ে একসাথে আত্মঘাতী হলো প্রেমিক যুগল। একে অপরকে নাকি প্রচন্ড ভালোবাসতেন কিন্তু তাদের মাঝে বাঁধ সাধে দুজনের পরিবার, জানা গেছে প্রেমিক প্রেমিকা দুজনেই প্রাপ্তবয়স্ক না হওয়ায় পরিবারের লোকজন বলে যে প্রাপ্তবয়স্ক হওয়ার পরই তাদের বিয়ে দেওয়া হবে। কিন্তু সে কথা তারা মানতে নারাজ ছিল। জানা গেছে ওই প্রেমিক যুগল বিহারের রসুলপুর এলাকার বাসিন্দা। আগরপাড়ার একটি বাড়িতে তারা ভাড়া থাকতো আর সেখানেই তাদের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় খড়দহ থানায়, পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।