সমবায় ব্যাংকের কোটি টাকার তহবিল তছরূপের অভিযোগে গ্রেফতার ব্যাংক ম্যানেজার

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
সমবায় ব্যাংকের কোটি টাকার তহবিল তছরূপের অভিযোগে গ্রেফতার ব্যাংক ম্যানেজার।
ফের খবরের শিরোনামে ব্যাংকের তহবিল তছরূপ।সমবায় ব্যাংকের তহবিলে তছরুপ করা হয়েছে কোটি টাকারও বেশি। সেই অভিযোগে ব্যাংক ম্যানেজারকে গ্রেফতার করল বাঁকুড়ার সারেঙ্গা থানার পুলিশ।ঘটনাটি বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সারেঙ্গা শাখার। ২০১৯ সালে বিষয়টি নজরে আসে এরপরেই ওই ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের পরে বেশ কিছুদিন যাবত পলাতক ছিলেন ব্যাংক ম্যানেজার সৌমেন চাপরি।জানা গেছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের সারেঙ্গা শাখার আগয়া সমবায় সমিতির ঋণদান সংক্রান্ত একাধিক বেনিয়ম ২০১৯ সালে প্রথম নজরে আসে ব্যাঙ্ক কর্তৃপক্ষের। বেনিয়মের বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তদন্তে তৎকালীন প্রা সুপারভাইজারের বিরুদ্ধে নামে এবং বেনামে ওই সমিতির বিভিন্ন ভুয়ো সদস্যের বিরুদ্ধে মোটা টাকার ঋণ নেওয়ার অভিযোগ সামনে আসে। পরেই নড়েচড়ে বসে ব্যাংক কর্তৃপক্ষ।এরপরই ব্যাঙ্ক কর্তৃপক্ষ সরাসরি ব্যাঙ্কের ১ কোটি ২৩ লক্ষ ৬৮ হাজার টাকার তহবিল তছরুপের দায়ে তৎকালীন সুপারভাইজার, প্রাক্তন সুপারভাইজার , সমিতির সেক্রেটারি ও তৎকালীন ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে সারেঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপরেই পলাতক ঐ ব্যাংক ম্যানেজারকে তার মেদিনীপুরের বাড়ি থেকে গ্রেফতার করে বাঁকুড়ার সারেঙ্গা থানার পুলিশ। এই অভিযোগকে অবশ্য অস্বীকার করেছেন অভিযুক্ত প্রাক্তন ব্যাংক ম্যানেজার সৌমেন চাপরি। তার দাবি চক্রান্ত করে তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে। তবে এই ব্যাংক তহবিলের কোটি টাকা তছরূপের ঘটনায় বেশ চিন্তিত ওই ব্যাংকে অ্যাকাউন্ট থাকা সাধারণ মানুষরা।