সপ্তাহের শুরুতেই ফের মহানগরীর রাজপথে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
সপ্তাহের শুরুতেই ফের মহানগরীর রাজপথে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ মিছিল।
সপ্তাহের সবচেয়ে কর্মব্যস্ত দিনে মহানগরীর রাজপথ উত্তাল হয়ে উঠলো চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। রাজ্যজুড়ে এসএসসি এবং টেট দুর্নীতি ছাড়াও নার্সিং নিয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে শাসকদলের বিরুদ্ধে। নিজেদের যোগ্যতা থাকা সত্ত্বেও যোগ্য পদ থেকে বঞ্চিত হয়েছেন বহু চাকরিপ্রার্থী। সেই প্রতিবাদে আজ শিয়ালদহ থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত একটি মহা মিছিল বের করা হলো। নটি মঞ্চ এবং কর্মপ্রার্থীদের যৌথ উদ্যোগে মহাজোট গঠন করে এই মহা মিছিল করা হয়েছে। যেখানে প্রার্থীদের একটাই দাবি যে অবিলম্বে যোগ্যতার ভিত্তিতে তাদের নিয়োগ করতে হবে নয়তো তারা আন্দোলন জারি রাখবে। মিছিল থেকে দাবি উঠলো যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত।দিনের পর দিন চাকরি নিয়োগে যে দুর্নীতি করা হচ্ছে তাতে রীতিমতো ক্ষোভে ফুসছে প্রার্থীরা। গ্রুপ ডি চাকরি প্রার্থীরাও আজকের এই মহা মিছিলে সামিল হয়েছে। সপ্তাহের সবচেয়ে ব্যস্ত দিনে এই বিক্ষোভ মিছিলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।