মলয় দে নদীয়া:- বাড়িতে না থাকার সুযোগে আবারো দুঃসাহসিক চুরি নদিয়ার শান্তিপুরে।
শান্তিপুর থানার অন্তর্গত, শান্তিপুর শহরের শান্তিপুর কলেজের পাশে খরজালা পাড়ার তপন মন্ডল পেশায় শিক্ষক। তার ছেলে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। ভর্তি সংক্রান্ত বিষয়ে কলকাতায় গিয়েছিলেন গত বুধবার। সে সময় বাড়িতে কেউ ছিলেন না। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে বাড়ি এসে দেখেন কে বা কারা তার বাড়ির রান্না ঘরের জানালার গ্রিল ভেঙে একটি আলমারি এবং তার লোকাল ভেঙে নগদ ৫০হাজার টাকা ৬০/৭০গ্রাম সোনা চুরি করে নিয়ে গেছে।
এ প্রসঙ্গে তপনবাবু বলেন, শান্তিপুর থানায় খবর দিলে গতকালকে শান্তিপুর থানার ওসি সুব্রত মালাকার নিজে খতিয়ে দেখে যান বিষয়টি। তবে পাশাপাশি সিসি ক্যামেরা না থাকার কারণে, এবং নির্দিষ্টভাবে কাউকে সন্দেহ না করতে পারার ফলে, চুরির কিনারা করা যথেষ্ট শক্ত।
গৃহবধু শুক্লা মন্ডল, বলেন সামনেই বেড়াতে যাওয়ার কথা ছিলো তাদের, তাই নগদ টাকা, সোনা গয়না রাখা। কিন্তু এভাবে দুঃসাহসিক চুরি করতে পারে তা আশঙ্কা করতে পারেননি।

