সন্তান জন্ম দিলেই মিলবে টাকা

সন্তান জন্ম দিলেই মিলবে টাকা
সরকারের বিরাট ঘোষণা , সন্তান জন্ম দিলেই বাবা-মা পাবেন ২ লাখ পর্যন্ত টাকা
সন্তান জন্ম দিলেই মিলবে পুরস্কার ! বাবা – মা পাবেন ২ লাখ টাকা । বিস্তারিত জানতে প্রতিবেদনের সঙ্গে থাকুন ।ভবিষ্যতের বিপদ দেখে চীন এখন সন্তান জন্ম দিতে যা যা লাগে তাই দিচ্ছে। এজন্য দম্পতিদের পুরষ্কারও দেওয়া হচ্ছে। সন্তান জন্মদানের জন্য বাবা-মাকে ২ লাখ টাকা পর্যন্ত পুরষ্কার দিচ্ছে চীন সরকার। এই পুরষ্কারের ধরণও আবার আলাদা-আলাদা। প্রথম সন্তানের জন্য আলাদা অফার রয়েছে, তারপর দ্বিতীয় ও তৃতীয় সন্তানের জন্য রয়েছে আলাদা অফার। ক্রমহ্রাসমান জনসংখ্যা গত ৫ বছর ধরে চীন সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছে।চীনে জনসংখ্যার হার দ্রুত হ্রাস পেয়েছে, চীনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সরকার মানুষকে সন্তান জন্ম দিতে উত্‍সাহিত করছে। এই জন্য, সরকার তাদের সন্তানদের খরচ মেটাতে ২.৩০ লক্ষ টাকা পর্যন্ত অফার করছে। এই অফারটি প্রত্যেক শিশুর জন্য এবং এই টাকা শিশুর তিন বছর বয়স পর্যন্ত পাওয়া যাবে।