সদ্যোজাত শিশুকে পাচারের অভিযোগে গ্রেফতার ৪

সদ্যোজাত সন্তান নাকি মৃত আর এই ছলেই সদ্যোজাত জীবিত সন্তানকে অন্যের কাছে বিক্রির অভিযোগ। নার্সিংহোমের মালিকসহ চারজন কে গ্রেফতার করেছে পুলিশ ইতিমধ্যেই।দিঘা মোহনা থানার হাতে গ্রেফতার এগরার নার্সিংহোমের মালিক দম্পতি ও রামনগরের ২ বাসিন্দা। সদ্যোজাতর পরিবারের অভিযোগ, শিশুকে টিকা দিতে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান রামনগরের দম্পতি-সহ ৪জন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ শিশু টির জন্মের নথিপত্র ও সমস্ত কাগজপত্র দেখতে চান কিন্তু ওই চারজন তা দেখা না পারায় কর্তৃপক্ষের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ এর পর রামনগরের বাসিন্দা এক দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে যেহেতু ওই দম্পতি দু লক্ষ টাকার বিনিময়ে শিশুটিকে কেনার জন্য সহযোগিতা করেন। এরপর তাদেরকে কাঁথি আদালতে পেশ করা হলে বিচারক তাদেরকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন। শিশুটির মাসি এ বিষয়ে কি অভিযোগ করেছেন শুনুন।