নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
সঠিক সময়ে বেতন দেওয়ার দাবিতে রানাঘাট পৌরসভায় বিক্ষোভ পুরসভার কর্মচারীদের।
ঠিকমতো সময় দেওয়া হয় না পুর সভার কর্মীদের বেতন। আর সেই দাবিতেই রানাঘাট পৌরসভা এবার বিক্ষোভ দেখালো পৌরসভার স্থায়ী কর্মচারীরা। তাদের অভিযোগ ডিসেম্বর মাসের ৯ তারিখ হয়ে গেল এখনো পর্যন্ত তারা বেতন পাননি। পুরসভার সূত্রে খবর প্রতিমাসেই নাকি এরকম ঘটনা ঘটে। এই কারণেই রানাঘাট পৌরসভার পদাধিকারীদের সামনে বিক্ষোভ দেখায় স্থায়ী কর্মচারীরা। শেষ পর্যন্ত পুর প্রধান কোষলদেব বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে অবস্থা স্বাভাবিক হয়। তাদের দাবি অবিলম্বে মানতে হবে এবং ঠিক ঠিক সময়ে বেতন দিতে হবে। এমনটাই দাবি পুরসভার কর্মচারীদের।

