সঠিক দাম না পাওয়ায় রাস্তায় ঢেঁড়স ফেলে চাষীদের বিক্ষোভ

মৌমিতা দেবনাথ
সঠিক দাম না পাওয়ায় রাস্তায় ঢেঁড়স ফেলে চাষীদের বিক্ষোভ
ঢেঁড়স চাষ করতে যে পরিমাণ মূল্য ব্যয় হয় সেই অনুপাতে দাম পাচ্ছেন না চাষিরা। তাই রাস্তায় ঢেঁড়স ফেলে বিক্ষোভ দেখালেন হরিহর পাড়ার মিয়ার বাগান এলাকার চাষীরা। তাদের অভিযোগ মহাজনরা চাষীদের থেকে ২৫ থেকে ৩০ টাকা মূল্য দরে ঢেড়স কিনেছিল। কিন্তু বেলা গড়াতেই সেই ভেন্ডির মূল্য নিচ্ছে ১৫ থেকে কুড়ি টাকা কিলো দরে। যদিও বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন মহাজনরা। তাদের দাবি প্রথম থেকেই কুড়ি টাকা কেউ দরে নেওয়া হচ্ছে। কৃষকদের দাবি ৩০ টাকা কেজি দরে ঢেঁড়স কিনতে হবে কারণ ঢেঁড়স চাষ করতে যে কীটনাশক সারের প্রয়োজন হয় তা কিনতে গিয়ে বহু মূল্য ব্যয় হয় কিন্তু সে পরিমাণ দাম ওঠে না। যে কারণে চাষীদের মাথায় হাত উঠেছে। ঘটনায় উত্তেজিত হয়ে ওঠে গোটা এলাকা।