মলয় দে নদীয়া:- নদীয়া জেলা পরিষদের 31 নম্বর আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রাক্তন সেনা কর্মী স্বপন কুমার সরকার। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবার প্রথমবারের জন্য হলেও, ভারতীয় জনতা পার্টির একনিষ্ট কর্মী হিসাবে দীর্ঘদিন যাবৎ পরিচিত গোটা জেলা জুড়ে। ফুলিয়া টাউনশিপ নবলা আড়বান্দী ১ এবং ২ নম্বর অর্থাৎ মোট চারটি পঞ্চায়েত নিয়ে তার নির্বাচন ক্ষেত্র। বাড়ি বড় জিয়াকুর গ্রামে। জেলা পরিষদে এই আসনে সিপিএম কংগ্রেস তৃণমূল এবং বহু জন সমাজ পার্টি এই চার দলের প্রতিনিধির সাথে তার প্রতিদ্বন্দ্বিতা। এ লড়াইয়ে তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন, এমনই জানালেন আমাদের। কারণ হিসেবে বলেন, তৃণমূল সম্পর্কে আগে বিরোধীরা কটাক্ষ করতো, এখন সাধারণ মানুষের মুখোমুখে। তারা নিজেরাই স্বচক্ষে দুর্নীতি এবং স্বজনপোষনের সাক্ষী। তবে লড়াইয়ে সিপিআইএম এবং কংগ্রেসকে তিনি খুঁজে পাচ্ছেন না।
প্রতিদিন সকালে স্নান সেরে, এই চার পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গ্রাম সভার প্রার্থী এবং সমিতির প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচারের কাজ সেরে ফেলেছেন ইতিমধ্যেই। এখন শুধু ছোটো ছোটো জনসভা, এবং কর্মী বৈঠক সারছেন তিনি।

