ষাটের দশকের দাপুটে মালদার ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে আলোচনা চক্রের আয়োজন করা হলো শহরের শিবরাম ভবন চত্বরে। একসময় জেলার স্বনামধন্য ক্রিকেট খেলোয়াড়েরা নিজেদের স্মৃতি বিজড়িত কিছু আলোচনা নিজেদের বক্তব্যে মাধ্যমেই তুলে ধরেন এদিনের এই চা চক্রে। রবিবার সকালে মালদা শহরের শিবরাম ভবন এলাকায় ৫০ জনেরও বেশি ষাইট দশকের আমলের নামজাদা ক্রিকেট প্লেয়ারেরা একত্রিত হন। সেখানেই বর্তমান ক্রিকেট ব্যবস্থা নিয়েও আলোচনা ও চর্চা করা হয়। এদিন মূলত সুহিরো মিত্র মেমোরিয়াল ক্রিকেট কোচিং ক্যাম্পের কর্ণধার তথা প্রাক্তন ক্রিকেটার সুব্রত কুন্ডুর তত্ত্বাবধনেই এই আলোচনা চক্রের অনুষ্ঠিত হয়। এক সময়কার দাপুটে বাংলা এবং জেলার নামজাদা ক্রিকেটার সুব্রত কুন্ডু বলেন, মালদায় অনেক ভালো খেলোয়াড় রয়েছে। বাংলা এবং দেশের জন্য ক্রিকেট খেলার সুযোগ পাওয়ার প্রতিভা রয়েছে। কিন্তু সেই তুলনায় মালদায় এবং গ্রাম-বাংলায় পরিকাঠামো নেই। কলকাতা সাথে ছোটো শহরের তুলনা করলে চলে না। আমরা চাই ভালো ক্রিকেটার ছোট শহর ও গ্রাম থেকে গড়ে উঠুক। এজন্য পরিকাঠামোর অত্যন্ত দরকার। এদিন ১৯৬০ সালের যেসব প্রতিভাবান ক্রিকেটারেরা নাম কুড়িয়েছিলেন, তাদের নিয়ে একটি চা চক্রের আয়োজন করা হয়। সেখানেই বর্তমান ক্রিকেট ব্যবস্থার বিষয়েও আলোচনা করা হয়।

