-শ্রীমা মহিলা সমিতি এবং কৈলাস সত্যার্থী চিল্ড্রেন ফাউন্ডেশন -এরা যৌথভাবে চাইল্ড ম্যারেজ বন্ধ করার জন্য কাজ শুরু করেছে। দশটা ব্লক সহ দেড়শো গ্রামে কাজ হচ্ছে। তারমধ্যে শান্তিপুরে নবলা পঞ্চায়েতকে বেছে নেওয়া হয়েছে। ফুলিয়া রঙ্গমঞ্চে এই বিষয়ে একটি ছোট আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকবেন শ্রীমা মহিলা সমিতির ডিরেক্টর জ্যোতির্ময় সরস্বতী। দশটি ব্লকের 15 টি জায়গায় এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে, তারমধ্যে আলোচনা সভায় এই ব্লকের শেষ সভা। নবলা পঞ্চায়েতের দশটি সংসদ নো চাইল্ড ম্যারেজ ঘোষণা হলো আজ। আর এ বিষয়ে সচেতনতা বাড়াতেই একটি পথসভা এবং মোমবাতি মিছিলের আয়োজন করেন তারা। এই পঞ্চায়েত নয়, নদীয়া জেলায় ১৫টি পঞ্চায়েতে দশটি করে গ্রাম নিয়ে মোট দেড়শটি গ্রামে, এই কর্মসূচি চালু থাকবে সারা বছর ধরে।

