শ্রমিকের মৃত্যুতে দেহ আটকে রেখে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর

মৌমিতা দেবনাথ

শ্রমিকের মৃত্যুতে ধুন্ধুমার পরিস্থিতি আসানসোলে। শ্রমিকের দেহ আটকে রেখে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর স্থানীয়দের। জানা গেছে আজ সকাল সাড়ে নটা নাগাদ বহু দিনের পুরনো একটি জীর্ণ বাড়িতে ঠিকাদারির কাজ করতে গিয়ে পুরনো বাড়ির চাঙর চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় একজন শ্রমিকের আর এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয়রা। যে ঠিকাদারি সংস্থার হয়ে ওই শ্রমিক কাজ করছিল সেই ঠিকাদারি সংস্থার মালিকের উপর তেড়ে যায় স্থানীয়রা এরপর ওই ব্যক্তি তৃণমূলের কার্যালয়ে কাউন্সিলর এর কাছে পৌঁছালে তৃণমূলের দলীয় কার্যালয় গিয়ে ভাঙচুর চালানো হয়। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নতুন বাংলা নিউজ এর পর্দায় শ্রমিকের মৃত্যুকে ঘিরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি আসানসোলে।