শুভেন্দুর সভাকে বাতিল করল প্রশাসন, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

মৌমিতা দেবনাথ
শুভেন্দুর সভাকে বাতিল করল প্রশাসন, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক
পঞ্চায়েত ভোটের আগে ফের তুঙ্গে রাজনৈতিক তরজা। এদিন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বিধানসভার ঝাঁকড়ায় সভা করতে আসার কথা ছিল শুভেন্দু অধিকারীর। সেইমতো প্রস্তুতি পর্ব ছিল চূড়ান্ত কিন্তু আচমকাই প্রশাসন থেকে দুপুর সাড়ে বারোটা নাগাদ জানানো হয় যে সভা বাতিল করতে হবে। বিজেপির অভিযোগ মুখ্যমন্ত্রীর সভায় লোক হবে না তাই প্রশাসন থেকে শুভেন্দু অধিকারীর সভা বাতিল করা হয়েছে। তৃণমূল বিজেপিকে এখন ভয় পাচ্ছে। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার পাল্টা সাফাই দিয়ে বলা হয়েছে যে কোনো সভা করার অনুমতি দেয় পুলিশ প্রশাসন। এবং মাঠ প্রদান করে স্কুল কর্তৃপক্ষ। অনুমোদন যদি বৈধ না হয় তাহলে কিভাবে সভা করবে সেটা প্রশাসনিক বিষয়। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে চরম রাজনৈতিক বিতর্ক।