নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
শুভেন্দু অধিকারীর পর ব্যঙ্গাত্মক পোস্টার এবার মমতা এবং অভিষেকের নামে।
রাজ্যের একাধিক জায়গায় শুভেন্দু অধিকারীর পোস্টারে ছেয়ে গিয়েছিল গত ৭২ ঘন্টা আগে।সেই থেকে সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি আর এবার হিঙ্গলগঞ্জ বিধানসভার একাধিক জায়গায় মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্টুন পোস্টারে ছেয়ে গেল। সেখানে নাম না করে মমতা এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য করা হয়েছে। পোস্টারে লেখা রয়েছে রাজ্যজুড়ে ১৯৫৬ টি রোগ। রোগের লক্ষণ শুভেন্দু অধিকারী নামে শুনলেই রোগীর ভয় হয় খিচুনি হয়। বিজেপি নাম শুনলেই রোগী পুলিশের শরণাপন্ন হয়। পদ্ম ফুলের গন্ধ নিতে পারেনা। বিজেপির মিটিং মিছিল আটকানোর জন্য রোগী সব রকম নোংরামি করতে পারে। রাজ্যে প্রথম আক্রান্তের নাম ভাইপো বন্দ্যোপাধ্যায় ওরফে কয়লা ভাইপো ও তার পিসি। পোস্টারে জোড়া ফুলের ছবি রয়েছে পাশাপাশি হাওয়াই চটি কেউ ব্যাঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে। তবে পোস্টার গুলো কারা লাগিয়েছে তা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি। তবে বিষয়টি নজরে আসতেই বেশ শোরগোল পড়ে গেছে ওই এলাকায়।

