মৌমিতা দেবনাথ,
আচ্ছা কাকের বাসায় কোকিল ডিম পারে তো শুনেছেন কিন্তু কখনো কি এক প্রজাতির প্রাণীর পেটে অন্য প্রজাতির বাচ্চা জন্ম নেওয়ার কথা শুনেছেন। বিষয়টি শুনতে যদি একটু তাজ্জব মনে হয় তাহলে এই দৃশ্যটি দেখুন। শুকরের পেটে জন্ম নিল মৃত হাতির বাচ্চা। হ্যাঁ যেটা শুনলেন এবং যা দেখছেন ঠিকই, অন্তত প্রত্যক্ষদর্শীরা তো এমনটাই জানাচ্ছেন। যে মৃত বাচ্চাটি শুয়োরের পেট থেকে জন্ম নিয়েছে তাকে দেখতে অবিকল হাতির বাচ্চার মত এমন কি হাতির মতো ছোট সুরও রয়েছে তার। তাজ্জব এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির পাহাড়পুর সংলগ্ন একটি চা বাগান এলাকায়। যিনি বাড়ির মালিক তার বক্তব্য বিগত চার বছর যাবত তিনি শুকরের চাষ করছেন কিন্তু এমন বিরল ঘটনার সাক্ষী কখনো হননি। প্রত্যেকের ধারণার বাইরে কিভাবে শুকরের পেটে অবিকল হাতির মত দেখতে বাচ্চা জন্ম নিতে পারে।আর ঘটনার কথা ছড়িয়ে পড়তে আশপাশের এলাকা থেকে মানুষ ভিড় জমাতে শুরু করেছে বাচ্চাটিকে দেখার জন্য।

