শিশুদের মনের কথা জানতে স্কুলে রাখা হল ড্রপবক্স, সেখানেই উঠে এল কচিকাচাদের একরাশ অভিযোগ

মৌমিতা দেবনাথ,
শিশুদের মনের কথা জানতে স্কুলে রাখা হল ড্রপবক্স, সেখানেই উঠে এল কচিকাচাদের একরাশ অভিযোগ
শিশুদেরও মন খারাপের পাহাড় জমে। ভেতরে থাকে অনেক অভিমান অভিযোগ কখনো বা বন্ধু-বান্ধবের প্রতি কখনো বাবা-মায়ের প্রতি কিন্তু তাদের কথা শোনার মত হয়তো কেউ নেই তাই এবার প্রাইমারি স্কুলে শিশুদের জন্য রাখা হলো ড্রপবক্স যেখানে কচিকাঁচারা চিরকুটে তাদের মনের কথা লিখে সেই ড্রপবক্সে জমা করছে। আর সেই জমা পড়া চিরকুটের লেখা দেখে বিস্মিত হয়ে গেলেন শিক্ষকরাও। ঘটনাটি ঘটেছে রায়দিঘির দীঘির পাড় বকুলতলা প্রাথমিক বিদ্যালয়ে। কিন্তু কি এমন লেখা ছিল সেই চিরকুটে যা দেখে সকলে বিস্মিত হয়ে গেলেন। সেখানে হস্তাক্ষরে রেখা বাবা মা কেউ আমায় ভালোবাসে না যা দেখে মন ভারাক্রান্ত শিক্ষকদেরও। কেন্দ্রীয় তরফে বিদ্যালয়গুলোতে কিছু নির্দেশিকা দেওয়া হয়,সেই নির্দেশিকায় বলা হয়, পড়ুয়াদের নিজস্ব কথা জানানোর জন্য স্কুলে একটি ড্রপবক্স রাখতে হবে। সেই নির্দেশিকা মেনে চলতি মাসের প্রথম সপ্তাহে রাখা হয় ড্রপবক্স মনের কথা। শিক্ষকদের কথা মত এরপর স্কুলের কচিকাঁচার া সেখানে মনের কথা লিখে জমা দেয় সেই ড্রপবক্সগুলো খুলতেই বেরিয়ে গেল মন খারাপের পাহাড়। কোথাও চিরকুট লেখা আমি নাচ শিখতে চাই কিন্তু আমায় নাচ শিখতে দেওয়া হয় না আবার কোথাও লেখা বাবা মা কেউ আমায় ভালোবাসে না। স্কুলের শিক্ষক শিক্ষিকারা জানালেন যে কথাগুলো অত্যন্ত হৃদয়বিদারক তারা চেষ্টা করবেন যাতে শিশুদের সকল মনের আকাঙ্ক্ষা পূর্ণ করা যায়।