মৌমিতা দেবনাথ,
শিশুদের খাদ্যনালীতে আটকে থাকা মার্বেল জাতীয় পদার্থ বের করার নয়া যন্ত্র আবিষ্কার করলেন বাংলার চিকিৎসক
খেলতে খেলতে শিশুরা অনেক সময় মার্বেল পাথর বা এই জাতীয় কোন বস্তু খেয়ে ফেলে। খেলার ছলে ভারী বস্তু খেয়ে এরপর শুরু হয় বিপত্তি। তবে এবার সেই মুশকিল আসান হতে চলেছে। অভিনব এক যন্ত্র আবিষ্কার করলেন বাংলার চিকিৎসক যার সাহায্যে সহজেই শিশুদের খাদ্যনালী থেকে মার্বেল পাথর এই জাতীয় ভারী বস্তু বের করা যাবে।কলকাতা মেডিক্য়াল কলেজের প্রফেসর ও ENT সার্জেন সুদীপ দাস তার দীর্ঘদিনের প্রচেষ্টায় অভিনব এই যন্ত্রটি আবিষ্কার করেছেন।চিকিৎসকের দাবি, এই যন্ত্রের সাহায্যে কোনওরকম ঝুঁকি ছাড়াই শ্বাসনালী বা খাদ্যনালী থেকে বের করে আনা যাবে মার্বেলের মতো মসৃণ জিনিসও। কখনো ফলের বীজ বা মার্বেল খাদ্যনালীতে ঢুকে গেলে এক্ষেত্রে চিকিৎসকরা এন্ডোসকপিক পদ্ধতিতে তা বের করে কিন্তু তা শাসনালীতে ঢুকে গেলেই হয়ে যায় বিপত্তি।অগত্যা তখন ঠেলে খাদ্যনালীতে পাঠানো ছাড়া উপায় থাকে না। বাঙালি চিকিৎসকের আবিষ্কৃতই অনেকটা আকশির মত কাজ করবে। দেড় ফুট লম্বা এই যন্ত্রটি ৯০ ডিগ্রি পর্যন্ত বাঁকানো যায়। যার ফলে খুব সহজেই ফলের বীজ বা মার্বেল জাতীয় পদার্থ বেরিয়ে আসবে। চিকিৎসকের আবিষ্কৃত অভিনব এই যন্ত্রটিতে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে পেটেন্ট দেওয়া হয়েছে। অভিনব এই যন্ত্র আবিষ্কারের ফলে যে আগামী দিনে চিকিৎসা ক্ষেত্রে ডাক্তারদের অনেকটাই মুশকিল আসান হবে তা বলার বাহুল্য।

