নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
শিমুরালি স্টেশন রোডের বেহাল দশা, দীর্ঘদিন যাবত নেই সংস্কার।
রাস্তার অবস্থা বেহাল। অথচ এই রাস্তা দিয়েই নিত্য চলাচল যাত্রীদের। তা সত্ত্বেও প্রশাসনের নেই কোনরকম ভ্রক্ষেপ। দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংস্কার করা হয় না শিমুরালি স্টেশন রোড। চাদুরিয়া এক নম্বর জিপিতে মনসা পোতা বটতলা থেকে ভাগীরথী শিল্পাশ্রম পর্যন্ত পি ডফ্লু ডি নতুন রাস্তা করিও শান্তি সংঘ থেকে শিমুরালি স্টেশন যাবার রাস্তা বেহাল। অথচ এই রাস্তা দিয়ে স্কুল বাস টোটো সহ বিভিন্ন ভারী যানবাহন যাতায়াত করে। পুজোর আগে রাস্তায় রাবিশ ফেললেও এখনো রাস্তার অবস্থা একই রকমের আছে। শিমুরালি চাকদাহ রুটে অটোচালক অমল দাসের অভিযোগ তাদের ভীষণ অসুবিধায় রাস্তা নিয়ে ঝাঁকুনিতে তাদের গাড়ির যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তা যদি ঠিক হয় তবে সকলের সুবিধা হবে কিন্তু এ বিষয়ে কোনো রকম নজর নেই প্রশাসনের। সামনেই রয়েছে পঞ্চায়েত ভোট ভোটের আগে কি রাস্তা সাড়াই হবে এখন নাগরিকদের একটাই প্রশ্ন।

