মৌমিতা দেবনাথ
শিক্ষক মাত্র দুজন, খাতায়-কলমে পড়ুয়া ৬ জন কিন্তু উপস্থিত ১জন , এভাবেই চলছে বিদ্যালয়
ছাত্র-ছাত্রীদের সংখ্যা ৬ জন থাকলেও উপস্থিত হয় একজন কি দুজন এবং শিক্ষক সংখ্যা মাত্র ২ জন। বিদ্যালয়ের অবস্থা জরাজীর্ণ আর এভাবেই কোনরকমে চলছে দক্ষিণ ২৪ পরগনার একটি জুনিয়র হাই স্কুল। ২০১১ সালে মাত্র ৫০ জন পড়ুয়া নিয়ে এই বিদ্যালয়ের শুরু হয়, শুরুর দিকে বেশ ভালোই চলছিল স্কুল। কিন্তু তারপরে ধীরে ধীরে ছাত্র-ছাত্রী সংখ্যা কমতে কমতে আজ একেবারে তলানিতে ঠেকেছে। বিদ্যালয়ের এক শিক্ষক জানালেন এভাবে পড়াশোনা হয়তো হয় না কিন্তু তাদের ডিউটি তাদেরকে করতেই হবে সরকার থেকে বলেছে ছাত্র-ছাত্রী সংখ্যা যদি না বাড়ে তবে স্কুল বিল্ডিং ও মেরামত হবে না। ইতিমধ্যেই রাজ্যে গ্রামীন এলাকাগুলোতে বহু স্কুল বন্ধের মুখে। এবার সেই তালিকায় দক্ষিণ ২৪ পরগনার এই জুনিয়র হাই স্কুল। স্কুল বন্ধ হয়ে যাওয়ায় ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবকেরা।

