শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গে নিয়েই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন এই কিশোর

মৌমিতা দেবনাথ,
শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গে নিয়েই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন এই কিশোর
কথায় বলে মনে ইচ্ছা আর অদম্য সাহস থাকলে জয় করা যায় সমস্ত প্রতিকূলতাকে। আমাদের মত সাধারণ মানুষ যেখানে অল্প কষ্টেই ভেঙে পড়েন অবসাদে চলে যান সেখানে এই কিশোর টি যেন এক অনুপ্রেরণা। হাত নেই ,জন্ম থেকেই প্রতিবন্ধকতার শিকার কিন্তু তাতে কি পা তো আছে পা দিয়েই লেখা পড়া খাওয়া-দাওয়া সবটাই চলছে। তার নাম জগন্নাথ মান্ডি পূর্ব বর্ধমানের মেমারির আদিবাসী পাড়ার বাসিন্দা। ছোটবেলাতেই মাকে হারিয়েছেন পরিবারের সকলে তার নাম দিয়েছিল জগন্নাথ। যেমন তার নাম সেরকমই তার জীবনের গল্প। সমস্ত প্রতিকুলোতাকে জয় করে তিনি এগিয়ে চলেছেন নিজের ছন্দে জীবন সংগ্রামে। তিনি বললেন মাধ্যমিক পরীক্ষার জন্য দিনে প্রায় চার ঘন্টা করে পড়াশোনা করেছেন এবং একজন শিক্ষকের কাছে প্রাইভেট টিউশনে নিয়েছেন এবং বড় হয়ে সে হতে চায় শিক্ষক তারই মতো যারা আরও প্রতিবন্ধী ছেলেমেয়ে আছে তাদের পাশে দাঁড়াতে চান তিনি। তার এই জীবন সংগ্রাম শিখিয়ে দিয়ে যায় যে কিভাবে প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যেতে হয়।