মৌমিতা দেবনাথ
শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ডাক্তার না থাকায় তিন দিন বন্ধ সিজার, দুর্ভোগে প্রসূতি মায়েরা
গোটা বাংলায় যেখানে রাজ্য সরকার চিকিৎসা ব্যবস্থার হাল ফেরাতে উদ্যোগী হয়ে উঠেছেন সেখানেই নদীয়ার শান্তিপুর হাসপাতালে দেখতে পাওয়া গেল চরম দুরবস্থা। অজ্ঞান করার ডাক্তার না থাকায় প্রস্তুতি মায়েদের স্থানান্তরিত করা হচ্ছে অন্য হাসপাতালে। চূড়ান্ত বেহাল অবস্থায় এই মুহূর্তে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো। জানা গেছে অজ্ঞানের ডাক্তার না থাকায় তিন দিন বন্ধ সিজার। এভাবে গর্ভবতী মহিলাদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা বেশ ঝুঁকিপূর্ণ। এমন অবস্থায় প্রশ্ন উঠছে গর্ভবতী মহিলাদের যদি কোন রকম দুর্ঘটনা ঘটে তবে তার দায়ভার কে নেবে? যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি হাসপাতালে এখন অস্ত্র পচারের সুবিধা রয়েছে। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল ও তার ব্যতিক্রম নয়। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফে যেখানে হাসপাতাল চত্বরে পরিষ্কার লেখা আছে যে ২৪ ঘন্টা সিজারের ব্যবস্থা রয়েছে তাহলে কেন তিন দিন যাবত অনুপস্থিত অজ্ঞান করার ডাক্তার। হাসপাতালের বিরুদ্ধে এমনটাও অভিযোগ যে কোন রোগী ওই তিন দিনের মধ্যে ভর্তি হলে তার থেকে একটি মুচলেখা লিখিয়ে নেওয়া হচ্ছে অর্থাৎ রোগীর দায়িত্ব তার পরিবারের নিজেদেরই। ঘটনায় প্রশ্নের মুখে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল।

