শান্তিপুর মালঞ্চ উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার ৭৫ বর্ষের প্রাক্কালে চূড়ান্ত প্রস্তুতি, ছাত্র-ছাত্রীদের সারিবদ্ধ সুশৃংখল ভাবে দাঁড়ানো দিয়ে লেখা হলো ৭৫
মলয় দে নদীয়া :- স্বাধীনতা দিবস উদযাপন মানেই বিদ্যালয়ের স্কুল ছাত্র ছাত্রী, খুদে পড়ুয়াদের উচ্ছ্বাস। তবে গত দু’বছর করোনা পরিস্থিতির কারণে, শুধুমাত্র পতাকা উত্তোলন ছাড়া কোন অনুষ্ঠান করাই সম্ভব হয়নি। তাই এবছর বাড়তি উত্তম ছিল তাদের, তার ওপর ৭৫ বছর! সাজো সাজো রব বিভিন্ন বিদ্যালয়ে। অমৃত মহোৎসব কর্মসূচি অন্তর্ভুক্ত সরকারি এক উদ্যোগে বিদ্যালয়ের দেওয়াল অঙ্কন চলছে বেশ কিছু জায়গায়। যার মধ্যে শান্তিপুরের মালঞ্চ উচ্চ বিদ্যালয়ও আছে। যার মধ্যে প্রধান শিক্ষক নিলাভ প্রামাণিক হারমোনিয়াম বাজিয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে দেশাত্মবোধক গানের মহড়া দিচ্ছেন বিদ্যালয় কক্ষে। আবৃতি নাঁচ অনুশীলন করাচ্ছেন অপর শিক্ষক-শিক্ষিকাগন। এবারের প্রধান আকর্ষণ, স্বাধীনতার 75 ছাত্র-ছাত্রীরা সুশৃংখল ভাবে দাঁড়িয়ে লেখা আকারে প্রকাশকৃত করার। এ বিষয়েও চূড়ান্ত মহড়া চলছে। ৭৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণের মাধ্যমে, ৭৫ সংখ্যাটি লেখা হচ্ছে ছাত্র-ছাত্রীদের সুশৃংখল সারিবদ্ধ ভাবে দাঁড়ানোর ফলে। যা সচরাচর মফস্বলের কোনো বিদ্যালয়ে লক্ষ্য করা যায় না। সভাপতি গোটা শান্তিপুরবাসী প্রতীক্ষায় রয়েছেন সেই দৃশ্য চাক্ষুষ করার জন্য। তবে আমরা বদ্ধপরিকর সমাজের সব খবর সকলের আগে দেখানোর জন্য, এই অসাধারণ দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য।

