শান্তিপুর জি এ আই রিজার্ভ এবং ইয়ং অ্যাথলেটিক ক্লাবের যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট

মলয় দে নদীয়া :- ক্রিকেট প্রেমীদের জন্য অত্যন্ত সুখবর। আগামী দোসরা এপ্রিল থেকে শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয় এর মাঠে শান্তিপুর জি এ আই রিজার্ভ এবং ইয়ং অ্যাথলেটিক ক্লাবের যৌথ উদ্যোগে পাঁচদিন ব্যাপী নৈশ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। দুই ক্লাবসূত্রে জানা গেছে, তাদের এই ক্যামব্রিজ ক্রিকেট 2000 সাল থেকে শুরু তবে তখন আটটি দলের খেলার ব্যবস্থা ছিল, যা দিনে অনুষ্ঠিত হতো। কিন্তু তন্তুজীবী এবং বিভিন্ন শ্রমিক শ্রেণীর কথা মাথায় রেখে , অনেকের কাছে এই খেলা উপভোগ্য করে তোলার জন্য, ২০১০ সাল থেকে নৈশকালীন ব্যবস্থা করা হয়। চারিদিকের মাঠ ঘেরা এবং খেলা চলাকালীন সন্ধে ছটা থেকে রাত বারোটা পর্যন্ত দীর্ঘ সময় জেনেরেটরের ব্যবস্থা, এবং প্লেয়ারদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে যথেষ্ট ব্যয়ের সাপেক্ষ হয়ে পড়ার কারণে তারা মানুষের কাছ থেকে সহযোগিতা হিসেবে দশ টাকা নিয়ে থাকেন। কর্মকর্তারা বলেন এটা কোনভাবেই মুনাফা নয়, আরো ভালো পরিষেবা দেওয়ার প্রচেষ্টা।
জেলা এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে ১৬ টি নামিদামি ক্রিকেট দল, যার মধ্যে শান্তিপুরের বেশ কয়েকটি আছে।
ক্রিকেট এবং ফুটবলের সমান পারদর্শী এই দুই ক্লাবের দাবি নদীয়ার মধ্যে ৫ দিনব্যাপী এত বড় মাপের ক্রিকেট প্রতিযোগিতা তারাই করে থাকেন। তবে সম্ভবপর হয়ে উঠেছে শুধুমাত্র মানুষের সহযোগিতায়।
উইনারস ট্রফি এবং নগদ ৩০০০০ টাকা রানাস ট্রফি নগদ কুড়ি হাজার টাকা সহ থাকছে সর্বোচ্চ রান করা, সেরা ক্যাচ এবং বোল্ড আউট করা এবং ফিল্ডার, ম্যান অফ দা ম্যাচ ম্যান অব দ্যা সিরিজ সহ আরো থাকছে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। ক্লাব কর্তৃপক্ষ সমস্ত ক্রীড়া প্রেমিক মানুষদের আমন্ত্রণ জানিয়েছেন।