শান্তিপুর এক নম্বর ওয়ার্ডে তৃণমূলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

শান্তিপুর এক নম্বর ওয়ার্ডে তৃণমূলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

মলয় দে নদীয়া:- মঙ্গলবার শান্তিপুর এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন এক নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী যতন সরকার। আগামী 27 এ ফেব্রুয়ারি শান্তিপুর পৌরসভার পৌর নির্বাচন, এই পৌর নির্বাচনকে কেন্দ্র করে এক নম্বর ওয়ার্ডের দফায় দফায় চলছে তৃণমূলের ভোট প্রচার। তাই নির্বাচনী আলোচনা করার জন্যই এই নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। যদিও এক নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিরোধী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস সমর্থিত জোড়া পাতা, বিজেপি এবং সিপিআইএম । যদিও যতন বাবু দুবার পরপর 4 নম্বর ওয়ার্ড থেকে জয়ী তৃণমূল প্রার্থী, এবার সেই কেন্দ্র মহিলা সংরক্ষিত হওয়ার কারণে তিনি তার পাশের নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের নির্দেশমতো। যদিও বহু পূর্বে তৎকালীন 10 নম্বর ওয়ার্ড ছিল বর্তমান 1 এবং 4 নম্বর ওয়ার্ড মিলিয়ে তাই তার অভিজ্ঞতা যে বেশ খানিকটা তা বোঝা গেল তার কথার মধ্য দিয়েই। এ বাদেও তিনি বিদায়ী পুরো বোর্ডের প্রশাসক মন্ডলীর সদস্য। তবে এই এক নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তার পাশে আছে কিনা এ প্রশ্ন তিনি উড়িয়ে দিয়ে বলেন সকলের একত্রিত লড়াই। বিরোধীদের খুঁজে পাওয়া যাচ্ছে না কে জোড়া পাতা কে বিরোধী তা ভাবার সময় এখন নয়, আমাদের এখন একটাই কাজ মানুষের কাছে পৌঁছাতে হবে এবং মানুষের সমস্যা জানার চেষ্টা করতে হবে। গত কয়েক বছর ধরে এলাকায় যথেষ্ট উন্নয়ন হয়েছে পৌর নির্বাচনের পরে আরো কিছু উন্নয়ন বাকি আছে যেগুলি দ্রুত করা হবে।