শহরের সাথে ব্লকের অন্যতম প্রধান সংযোগকারী রাস্তা এবং নিকাশীর সমস্যা একই সাথে সমাধানের পথে

শহরের সাথে ব্লকের অন্যতম প্রধান সংযোগকারী রাস্তা এবং নিকাশীর সমস্যা একই সাথে সমাধানের পথে

মলয় দে নদীয়া :- শান্তিপুর শহরের সাথে বাগআঁচড়া হরিপুর গয়েশপুরের সমন্বয়কারী অন্যতম প্রধান রাস্তা সুত্রাগড়ের হরিপুর স্ট্রীট খুদেকালিতলা থেকে জয় নিতাই মোড় পর্যন্ত বেহাল দশা দীর্ঘদিনের। একাধিকবার খবরের নাম শিরোনামে উঠে এসেছিলো এই রাস্তা। যদিও শান্তিপুর পৌরসভার বিদায়ী পৌর বোর্ডের উদ্যোগে প্রথম গৃহীত হয়েছিলো আমৃত প্রকল্পের অধীনে অর্থ বরাদ্দ। নিচু এলাকা হওয়ার কারণে জল নিকাশি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছিলো। তবে বর্তমান পৌরবোর্ড সেই কাজকে আরো ত্বরান্বিত করে, কাজ শুরু করে দিলো আজ থেকে। পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ নির্মাণ কার্য শুরুর সময় বেশ কিছুটা সময় এলাকাবাসী পৌরসভার ইঞ্জিনিয়ার নির্মাণ কর্মীদের সাথে কথা বলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আসন্ন পুজোর আগেই চলার উপযোগী হয়ে উঠবে ওই রাস্তা, বাকি যে এতটুকু কাজ থাকবে তার সম্পূর্ণ হবে সূত্রাগড়ের বিখ্যাত জগদ্ধাত্রী পূজোরআগেই। এই রাস্তাটি বন্ধ থাকলেও অন্য পদ দিয়ে চলাচল স্বাভাবিক রয়েছে। আর সেই পথগুলি ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছেন চেয়ারম্যান। স্থানীয় দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজেপির টিকিটে নির্বাচিত হলেও, বলরাম ঘোষ আস্থা রেখেছেন পৌরসভার কাজের উপরে। তিনিও আশাবাদী আগামীতে জল নিকাশি সংক্রান্ত সমস্যা আর থাকবে না, রাস্তার গুণগত মান অনেকটাই ভালো হবে। স্থানীয় বাসিন্দারাও দীর্ঘদিনের সমস্যা সমাধানের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।