শহর জুড়ে বেড়ে চলা অসামাজিক কাজকর্মের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ

মৌমিতা দেবনাথ
শহর জুড়ে বেড়ে চলা অসামাজিক কাজকর্মের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ
মাদক পাচার সহ জুয়া লটারির রমরমা শহর কলকাতায় অত্যাধিক বেড়ে যাওয়ার প্রতিবাদে মধ্য কলকাতায় বিক্ষোভে নামল কংগ্রেস। এর প্রতিবাদে কলকাতা পুলিশের ডিসি দফতর ঘেরাও করে চলল বিক্ষোভ। তাদের অভিযোগ শহর জুড়ে বেড়ে চলেছে মদ-ও জুয়ার ঠেক এবং কার্যত প্রশাসনের নজর এড়িয়ে চলছে এই সমস্ত কাজ। এদিন ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ডেপুটেশনও জমা দেয় এবং তাদের দাবি যদি এই সব অসামাজিক কাজকর্ম বন্ধ না হয় তবে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবে।