শশুরবাড়ির সোনাগয়না নিয়ে পালাল তান্ত্রিক ঘরজামাই

মৌমিতা দেবনাথ
শশুরবাড়ির সোনাগয়না নিয়ে পালাল তান্ত্রিক ঘরজামাই
বিয়ের পর থেকে শশুর বাড়িতেই ঘরজামাই হিসেবে ছিলেন। আর সেই তান্ত্রিক ঘর জামাই এর বিরুদ্ধে শ্বশুরবাড়ি সোনা গয়না হাতিয়ে পালানোর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়োয়া থানার তালুয়া গ্রামে। শ্বশুরবাড়ির লোকজনের অভিযোগ বিগত ছয় মাস আগে বাড়ির বড় মেয়ের সাথে ওই যুবকের বিয়ে হয় তারপর থেকে শ্বশুর বাড়িতেই থাকতো ঘর জামাই হিসেবে। আর ছলে বলে শ্বশুরবাড়ির লোকেদের সোনা গয়না নিয়ে পালানোর অভিযোগ তার বিরুদ্ধে। জানা গেছে ধৃত ওই ব্যক্তির নাম জগন্নাথ কর্মকার বাড়ি হুগলি জেলার রিসরায়। ওই ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করেছে বড়োয়া থানার পুলিশ। অপরদিকে ধরা পড়তেই তান্ত্রিক জামাইয়ের পাল্টা সাফাই তিনি সোনা গয়না নিয়েছেন ঠিকই কিন্তু কোন ওরকম অন্যায় কাজ তিনি করেননি। শ্বশুরবাড়ির লোকেদের কাছে তিনি সময় চেয়ে নিয়েছেন সেই সোনা গয়না ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু তাকে রীতিমতো আটক করে রেখে চাপ সৃষ্টি করেছে বাড়ির লোকজন। ঘটনা কে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।