মৌমিতা দেবনাথ
শারীরিক গঠনে তো পুরুষ তাহলে মেয়েদের মতো গান গাইছেন কি করে এটাই ভাবছেন তো আপনি। চোখে পড়ার মতনই বিষয়। যে যুবককে আপনি দেখছেন মেয়েদের সুরে গান গাইতে ভাবছেন হয়তো মেয়েদের আওয়াজ নকল করে তিনি এমনটা করছেন এ আর এমন কি বিষয় কারণ এমন মিমিক্রি করতে অনেককেই দেখতে পাওয়া যায়। কিন্তু বিষয়টি সেরকম মোটেও নয়। শারীরিক গঠনে এই যুবক পুরুষ হলেও জন্ম থেকেই তার গলা মেয়েদের মত। পেশায় তিনি একজন নৃত্য শিল্পী কিন্তু তাতে কি তার সমস্ত সাধনা যে গানের প্রতি। ছোট থেকেই লতা মঙ্গেশকর মান্না দে সহ বিভিন্ন কিংবদন্ত শিল্পীদের গান অনায়াসেই গাইতে পারেন পশ্চিম মেদিনীপুরের দাঁতনের পানিথুপিয়া এলাকার বাসিন্দা শুভজিত দে। দারিদ্র্যের মধ্যেই তার বড় হয়ে ওঠা। নিজের চেষ্টায় আজ তিনি নৃত্যের শিক্ষক। বাবা অসীম দে পেশায় একজন কৃষক কিন্তু বিগত কয়েক বছর হল বয়সের ভারে আর সেভাবে কাজ করতে পারেন না শরীরে বাসা বেধেছে বিভিন্ন রোগ তাই সংসারের হাল নিজেই তুলে নিয়েছেন শুভজিৎ। বিভিন্ন বেসরকারি স্কুলে নাচ শিখিয়ে উপার্জন করছেন সংসারের জন্য উপার্জন করছে। ছোট থেকেই তার গানের প্রতি তীব্র আকর্ষণ ,গলার সুর মেয়েদের মতো হওয়াতে সমাজের থেকে ধেয়ে এসেছে বিভিন্ন লাঞ্চনা গঞ্জনা কটুক্তি। কিন্তু সকলের টোন টিটকিরি সহ্য করেও গানের সাধনা বন্ধ করেননি শুভজিৎ।

