শরিকি জমি বিবাদের জেরে, নিজের ঘর দুয়ার ছেড়ে মেয়ে এবং নাতনির হাত ধরে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন ষাটোর্ধ্ব বৃদ্ধা
মলয় দে নদীয়া:- জমি বিবাদের জেরে ঘরছাড়া হতে হলো এক পরিবারকে নিজের বসবাস করা জায়গাটুকু থাকতেও নিরুপায় হয়ে অন্যের বাড়িতে আশ্রয় কারী এখন ওই পরিবার। ঘটনাটি শান্তিপুর থানার এক নম্বর কলোনিতে। ওই এলাকার বাসিন্দা শংকরী হালদারের অভিযোগ তার শ্বশুর মারা গেছেন দীর্ঘ কয়েক বছর আগে। তার স্বামীরা দশ ভাই, কিন্তু তার বড় ভাসুর তার শশুরের সমস্ত সম্পত্তির চার ভাগের তিন ভাগ দখল করে নিয়েছে। এখন তার জায়গাটুকুও তার ভাসুর জোরপূর্বক দখল করার চেষ্টা করছে। প্রতিদিনই জমি বিবাদের জেরে অশান্তি লেগেই থাকে তাদের সংসারে, শংকরি হালদার তার এক মেয়ে ও নাতিকে নিয়ে বসবাস করেন। কিন্তু প্রতিদিনই তার ভাসুর তার উপরে মানসিক এবং শারীরিক অত্যাচার করে আসছে একমাত্র তাঁর জমিটি দখল করার জন্য। শংকরী হালদার তার ভাসুরের অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে অন্যত্র এক পরিবারে গিয়ে আশ্রয় নেয়। আজ সকালে শংকরি হালদার তার মেয়ে এবং নাতনিকে নিয়ে বাড়িতে গেলে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় তার বড় ভাসুরের বউ। এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানার দ্বারস্থ হয় অভিযোগকারী শংকরি হালদার এছাড়াও একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। শংকরী হালদারের দাবি তিনি কোনরকমে রোজগার করে সংসার চালান, তার ভাসুরের অধিক অর্থ থাকার কারণে জোরপূর্বক তার জমিটি দখল করার চেষ্টা করছে। আইনে বিচার হওয়া পর্যন্ত শান্তিপুর থানার পুলিশ যদি তদন্ত করে তার পরিবারকে আপাতত বসবাসের ব্যবস্থা করে দেয় সেই আবেদন নিয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই পরিবার এমনটাই জানালেন আমাদের। অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।

