শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চ প্রস্তুত হলেও, নির্ধারিত দিন জানা সম্ভব হচ্ছেনা পৌরবোর্ড গঠনের

শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চ প্রস্তুত হলেও, নির্ধারিত দিন জানা সম্ভব হচ্ছেনা পৌরবোর্ড গঠনের

মলয় দে নদীয়া:- নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মতই গত 8 ই মার্চের মধ্যে সমস্ত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফলাফল প্রকাশিত হওয়ার পর বাকি শুধু পৌরবোর্ড গঠনের। কে হবে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান তা নিয়ে রাজনৈতিক জল্পনা কর্মী-সমর্থকদের মধ্যে, সাধারণ মানুষের প্রতীক্ষা গুরুত্বপূর্ণ পদ এবং বোর্ড অফ কাউন্সিল গঠনের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য স্থানীয় স্থায়ী পৌর প্রশাসন মন্ডলী গঠনের। তবে ইতিমধ্যেই চায়ের দোকান থেকে বাজার গলি থেকে রাজপথ সর্বত্র একটাই আলোচনা পৌর বোর্ড গঠনে কে কোন পদে আসীন হচ্ছেন তা নিয়ে।
ইতিমধ্যে শান্তিপুর পৌরসভায় রাজকীয় মঞ্চ তৈরি হয়েছে শপথ গ্রহণের উদ্দেশ্যে। তবে সূত্রের খবর অনুযায়ী জানা যায় আগামী 12 তারিখ নাগাদ চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান নাম ঘোষণা হওয়ার সম্ভাবনা অন্যদিকে 15 তারিখের মধ্যে পূর্ণাঙ্গ প্রশাসক কমিটি প্রকাশের সম্ভাবনা। শান্তিপুর পৌরসভায় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান নিয়ে সম্ভাবনাময় চারটি নাম নিয়ে আলোচিত হতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার তৃণমূল কর্মী সমর্থকদের। প্রথম যার নাম উঠে আসছে তিনি বিগত পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন সুব্রত ঘোষ, দ্বিতীয় কৌশিক প্রামানিক যিনি দলের সাথে যুক্ত থাকলেও নির্বাচনের প্রতিদ্বন্দিতা করে এ বছরই প্রথম জয়লাভ তবে রাজ্য নেতৃত্ব সাথে সম্পর্ক গভীর হওয়ার কারণে তার সম্ভাবনাময় দিক দেখতে পাচ্ছেন অভিজ্ঞরা। তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি এবং 16 নম্বর ওয়ার্ডে জয়ী কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত থাকার সুবাদে অনেকটা এগিয়ে থাকলেও দলের দায়িত্ব সামলানো অন্যদের ক্ষেত্রে হয়তো নির্ভর যোগ্য হয়ে উঠবে না এ সময় এমনটাই মনে করছেন প্রবীণ নেতৃত্ব। বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর পিতা প্রশান্ত গোস্বামীর নাম উঠে আসলেও তিনি চেয়ারম্যান ইন কাউন্সিল বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে আসীন হতে পারেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ভাইস চেয়ারম্যান ম‍্যানের দাবিদার, এই চারটি নামের বাইরেও রয়েছে বিদায়ী বোর্ড অফ কাউন্সিলের সহকারি পৌর প্রশাসক শুভজিৎ দের নাম। প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুলসালাম কারিগরের মেয়ে বুলা খাতুন কারিগর, এবং দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব পৌর প্রশাসক মন্ডলীর সদস্য শাহজাহান শেখের পত্নী নাজিরা বেগম, প্রবীণ রাজনীতিবিদ নরেশ লাল সরকার, 24 নম্বর ওয়ার্ডের জয়ী শ্যাম সাহাদের মতন পোড় খাওয়া রাজনীতিবিদদের সামনের সারিতে আনা হচ্ছে বলেই বিশেষজ্ঞ মহলের ধারণা। তবে অনন্যা ঘোষ, দীপঙ্কর সাহা, প্রশান্ত বিশ্বাসদের মত কাউন্সিলররাও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে পারেন আগামী পৌরবোর্ডে।
গতকাল মুখ্যমন্ত্রী রাজ্য এবং জেলার বেশকিছু সাংগঠনিক রদবদল করলেও পৌরব বোর্ড গঠনের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তাই প্রতীক্ষার অবসান যে এখনই নয়, তা স্পষ্ট হয়েছে অনেকটাই। তবে তৃণমূল নেতৃত্ব কাছে দল যাকে যে দায়িত্বে মনোনয়ন করবেন তাকেই তারা মেনে নেবেন বলে জানিয়েছেন।
তবে পৌরসভার পক্ষ থেকে কারা দায়িত্ব পাচ্ছেন সে বিষয়ে থেকেও বড় বিষয়, আমন্ত্রণ আতিথিয়তা মঞ্চ এবং অনুষ্ঠান পরিচালনার যাবতীয় দায়িত্ব তাদের উপরই বর্তাবে তাই আগেভাগেই তারা প্রস্তুত থাকছে বলেই জানান শান্তিপুর পৌরসভার প্রধান করণিক উদয়ন মুখোপাধ্যায়।