মৌমিতা দেবনাথ
লোকসভা ভোটের আগে চাকদা বিধানসভায় বড়োসড় ধাক্কা বিজেপির। দেউলী অঞ্চলের দক্ষিণ পাঁচপোতা বুথে প্রায় ৭৫ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল। আজ সন্ধ্যেবেলা দেউলী অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অঞ্চল সভাপতি অমিত বিশ্বাস এবং অন্যান্য নেতৃত্বদের উপস্থিতিতে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত সামনেই লোকসভা নির্বাচন। লোকসভা ভোটকে পাখির চোখ রেখে আটঘাট বেড়ে ইতিমধ্যে ময়দানে নেমেছে রাজনৈতিক দলগুলি। কিছু মাস আগেই পঞ্চায়েত ভোটে জিতে দেউলী অঞ্চলে বোর্ড গঠন করেছে তৃণমূল কংগ্রেস। তার মাত্র কিছু মাসের মধ্যেই লোকসভা ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান পদ্ম শিবিরে বড়োসড় ভাঙ্গন বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে দেউলী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত বিশ্বাস বলেন, আগামী দিনে প্রায় পঞ্চাশটিরও বেশি পরিবারের তৃণমূল কংগ্রেসে যোগদান দেউলী অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরো শক্তিশালী করবে।
চাকদা ব্লক এসসি ওবিসি সেলের সভাপতি অশোক রায় বলেন যারা গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছিলেন তারাই সারা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আজ তৃণমূলে যোগদান করেছে।

