লাগাতার ব্যাটিং। ডবল সেঞ্চুরি। সব রাজ্যকে পেছনে ফেলে দিল্লির ময়দানে এখন একটাই নাম ফজলি। পঞ্চাশ থেকে ব্যাটিং শুরু করে ডাবল সেঞ্চুরি করার পরও লাগাতার ব্যাটিং মালদার ফজলির। ব্যাট বল কিংবা কোনো খেলোয়ারের কথা আমরা বলছি না।

মালদা: লাগাতার ব্যাটিং। ডবল সেঞ্চুরি। সব রাজ্যকে পেছনে ফেলে দিল্লির ময়দানে এখন একটাই নাম ফজলি। পঞ্চাশ থেকে ব্যাটিং শুরু করে ডাবল সেঞ্চুরি করার পরও লাগাতার ব্যাটিং মালদার ফজলির। ব্যাট বল কিংবা কোনো খেলোয়ারের কথা আমরা বলছি না। আমরা বলছি মালদা জেলার জগৎজোড়া নাম সুবিখ্যাত ফজলি আমের কথা।
উল্লেখ্য রাজ্য সরকারের উদ্যোগে দিল্লিতে শুরু হয়েছে এক মাস ব্যাপী আম উৎসব। বিভিন্ন রাজ্যের সুবিখ্যাত আম জায়গা করে নিয়েছে সেই উৎসবে। এক মাস ব্যাপী এই আম উৎসবের অন্তিম লগ্নে ব্যাপক সাড়া ফেলেছে মালদার ফজলি। ২০০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে ফজলি। এই বিষয়ে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে দিল্লিতে শুরু হয়েছে এক মাস ব্যাপী আম উৎসব। এই আম উৎসবের অন্তিম লগ্নে ব্যাপক সাড়া ফেলেছে মালদার জি আই তকমা প্রাপ্ত ফজলি। দিল্লির দশেরা, চুষা সহ বিভিন্ন রাজ্যের সুবিখ্যাত আমকে পেছনে ফেলে ২০০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে মালদার ফজলি। এতে করে মালদা জেলার চাষীরা লাভবান হবে এবং জেলার অর্থনৈতিক আরো উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা।