রেশনে কারচুপির অভিযোগে ডিলারকে ঘেরাও করল স্থানীয়রা

রেশন ডিলার নাকি রেশনের দ্রব্য পরিবর্তন করে দিচ্ছেন। রেশনে কারচুপি করার এমন গুরুতর অভিযোগ উঠেছে রেশন ডিলারের বিরুদ্ধে। আর যে কারণেই ডিলারকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুরের ছিপরা গ্রামে। উল্লেখ্য এই গ্রামে রেশনে কারচুপির অভিযোগ আগেও এসেছে রেশন নিয়ে অশান্তি যেন আর থামার নাম নেই এই গ্রামে । আগে যে রেশন ডিলার ছিলেন তার বিরুদ্ধেও একই রকম ভাবে কারচুপির অভিযোগ এসেছিল আর যে কারণে তাকে বদলি করে তার জায়গায় নতুন রেশন ডিলারকে নিয়োগ করা হয়। কিন্তু ফের একই ঘটনার পুনরাবর্তন হল। তার বিরুদ্ধেও অভিযোগ রেশনের দ্রব্য পরিবর্তন করে গ্রাহকদের বন্টন ও কারচুপি করছেন ডিলার। ঘটনায় স্বরূপ হয়েছে বাসিন্দারা। উত্তেজিত জনতা ডিলারকে আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করে।। যদিও রেশন ডিলার এই অভিযোগ মানতে নারাজ।