রেলের জমিতে তৈরি হচ্ছে আবাস যোজনার ঘর- শাসক দলকে আক্রমণ শুভেন্দু অধিকারীর

নিজস্ব প্রতিবেদন,মৌমিতাদেবনাথ,
রেলের জমিতে তৈরি হচ্ছে আবাস যোজনার ঘর- শাসক দলকে আক্রমণ শুভেন্দু অধিকারীর
রানাঘাট থেকে বনগাঁ শাখার নতুন EMU ট্রেনের উদ্বোধন করতে আসেন শুভেন্দু অধিকারী। আর সেখানেই শাসক দলকে নাম না করে আক্রমণ করেন তিনি। ট্রেনের উদ্বোধন করতে এসে তিনি বলেন যে রেলের অধিকাংশ জমি তোলাবাজরা দখল করে রেখেছে। রেলের জমিতে তৈরি হচ্ছে আবাস যোজনার ঘর সেই প্রসঙ্গেই তিনি বলেন যে রেলের উচিত তাদের জমিকে সংরক্ষিত করা তবে সাধারণ মানুষের মাথায় লাঠি মেরে নয়। এছাড়াও এই দিন তিনি একাধিক বিষয় নিজের মত প্রকাশ করেন। কিছুদিন আগেই সিপিএমের বর্শিয়ান নেতা সূর্যকান্ত মিশ্র বলেন যে তৃণমূলে অনেক ভালো লোক আছে তারা বিজেপির মত দাঙ্গাবাজ নয়। এ বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন যে তিনি অনেক সিনিয়র একজন নেতা এ বিষয়ে তিনি কোন মন্তব্য করবেন না। এদিন রানাঘাটের যে দুটি নতুন ট্রেন উদ্বোধন হয়েছে সেখানে শুভেন্দু অধিকারী ছাড়া উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার।