নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
রেললাইন থেকে উদ্ধার দেড় বছরের শিশু,রেল লাইনের মধ্যে শুয়ে ছোট্ট শিশু।মাত্র দেড় বছরের ছোট্ট শিশু উদ্ধার হল রেললাইন থেকে। অত্যন্ত দুর্বিষহ এই ঘটনাটি ঘটেছে কেশিয়াড়ি রেলগেট এলাকায়। এদিন কেশিয়াড়ির রেলগেট এলাকায় রেললাইনের সিগনাল হয়ে যাওয়ার পর হঠাৎ স্থানীয় বাসিন্দারা দেখতে পায় রেল লাইনের ভেতর একটি ছোট্ট শিশু পড়ে আছে। তখনই স্থানীয়রা দড়িঘড়ি উদ্ধার করে ওই শিশুটিকে এবং পাশেই দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি নিজেকেও শিশুটির বাবা বলে পরিচয় দেয়। স্থানীয়দের দাবি যে শিশুটিকে মারতেই নাকি এমন ঘটনা ঘটিয়েছে ওই ব্যক্তি। তবে এই ঘটনা পুরোপুরি অস্বীকার করেছে শিশুটির বাবা। এরপর তৈরি করি পুলিশে খবর দেয় স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে। তবে ঘটনা পুরোপুরি অস্বীকার করে ওই শিশুটির বাবা। তিনি জানান এরকম কোন বিষয়ই ঘটেনি। তবে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।

