রেল লাইনের ধার থেকে উদ্ধার নিখোঁজ পড়ুয়ার মৃতদেহ

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
রেল লাইনের ধার থেকে উদ্ধার নিখোঁজ পড়ুয়ার মৃতদেহ
নিত্যদিনের মতো স্কুলে গিয়েছিল এক পরুয়া কিন্তু সন্ধ্যে গড়িয়ে গেলেও সে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। অবশেষে রেললাইনের ধার থেকে তার মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। জানা গেছে দেশবন্ধু নগর কলোনির এক পড়ুয়া স্কুলের উদ্দেশ্যে বেরোয়। অবশেষে গতকাল রাতে সবরভাঙা থেকে রাজবাঁধ যাওয়ার রেল লাইনের মাঝে উদ্ধার হয় তার দেহ। যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের ওই এলাকায়। স্থানীয়রা প্রত্যেকেই এটিকে রহস্যজনক মৃত্যু বলে দাবি করছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।