রেল কর্তৃপক্ষ উচ্ছেদের নোটিশ লাগিয়ে, নিরবে ফিরে গেলেন রেল হকারদের মিটিং শুনে

মলয় দে নদীয়া :-রেল হকারদের উচ্ছেদের জন্য আগত রেল কর্তৃপক্ষ চুপিসারে নোটিশ লাগিয়ে, হকারদের সঙ্ঘবদ্ধ মিটিং শুনে নীরবে ফিরে গেলেন আজও।
যদিও এর আগেও একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে। স্থানীয় মৃত্যুযাত্রী থেকে শুরু করে, আশেপাশের বিভিন্ন বাজার ক্লাব সেচ্ছাসেবী সংগঠন এমনকি প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিরা হকারদের পাশে এসে দাঁড়িয়েছিলেন এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। আজও
ফুলিয়া স্টেশনে উচ্ছেদের নোটিশ লাগিয়েছিলো রেল কর্তৃপক্ষ। কিন্তু তারা কখন এলেন কজনেই বা ছিলেন কখন লাগালেন পোস্টার কিছুই জানা যায়নি।
ব্যবসাদারদের সূত্রে জানা যায় আজ তাদের উচ্ছেদ করার দিন ছিলো যা তারা জানতে পেরেছিলেন গোপন সূত্রে । সেই মতো সমস্ত রেল হকাররা একত্রিত ছিলেন। তাদের দাবি অবিলম্বে তাদের পুনরাবাসনের ব্যবস্থা করুক , তারপরে উচ্ছেদের প্রশ্ন।
রেল কর্তৃপক্ষ এই দাবিতে আজ ব্যবসায়ীরা স্টেশন এর পাশে বিক্ষোভ সমাবেশ করলেন তারা।