মলয় দে নদীয়া :-১৮ আসন বিশিষ্ট শান্তিপুর বাগআঁচড়া পঞ্চায়েতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই প্রথম তৃণমূলের কাছ থেকে বোর্ড ছিনিয়ে নিল ভারতীয় জনতা পার্টি। প্রধান হয়েছেন রোহিত জান, উপপ্রধান হলেন রুপালি বিশ্বাস।
ওই পঞ্চায়েতে বিজেপি মোট বারোটি আসন জয়লাভ করে নির্দল প্রায় চারটি সিপিএম এবং তৃণমূল একটি করে আসন পায়।
শান্তিপুর ব্লকে এই প্রথম এককভাবে বিজেপি বোর্ড গড়তে পেরে, খুশিতে মাতোয়ারা বিজেপি কর্মী সমর্থকরা। একটি মিছিল করে বিভিন্ন পঞ্চায়েত এলাকায় আনন্দের উচ্ছ্বাস প্রকাশ করে।
তারা বলে এর আগের বোর্ডে তাদের তিন সদস্য থাকলেও তৃণমূল পরিচালিত বোর্ড কাজ করতে দেয়নি। দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়ে এবার তারা, দেখিয়ে দেবেন। যেখানে মানুষের চাহিদা অনুযায়ী, কোনরকম কাটমানি ছাড়াই, পরিষেবা পাবে সাধারণ মানুষজন। ব্যাপক এই জয়ের পেছনে, মানুষের মুক্তির চেষ্টা বলে তারা মনে করেছেন। সেই কারণে কুড়ি আসন বিশিষ্ট পঞ্চায়েতে তৃণমূলের জয়ী প্রার্থী মাত্র ১ জন। যেখানে তৃণমূলের বিরুদ্ধেই নির্দলের চারজন এবং সিপিএমের একজন জয়ী হয়েছে।

