রেকর্ড আয় ‘প্রজাপতি’ ছবির
ডেসক্রিপশন : মুক্তির প্রথম সপ্তাহেই কত আয় করলো ‘প্রজাপতি’? প্রতিদিনই হাউসফুল। কেমন প্রজাপতির গল্প ?
সব বিতর্ক ছাপিয়ে রেকর্ড আয় প্রজাপতি ছবির। মুক্তির প্রথম সপ্তাহেই কত আয় করলো এই ছবি ? দেখুন……………..প্রজাপতির হাত ধরেই বাংলা ছবির ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন দেব।এই ছবিতে অভিনয়ের পাশাপাশি এই ছবির অন্যতম প্রযোজকও তিনি।ক্রিসমাসে ‘প্রজাপতি’র পাশাপাশি মুক্তি পেয়েছে ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনীত ‘হত্যাপুরী’ এবং পরিচালক জুটি শিবপ্রসাদ-নন্দিতা রায়ের ‘হামি ২’। টাকার অঙ্কের নিরিখে এই তিন ছবির মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছে ‘প্রজাপতি’।মুক্তির প্রথম সপ্তাহে ২ কোটি ১৭ লাখ টাকা আয় করেছে প্রজাপতি। দ্বিতীয় সপ্তাহেও সেই ট্রেন্ড বজায় থাকল, বরং শুরুর তিন দিনেই প্রায় ২ কোটি টাকার আয় করে এ ছবি- যা একথায় দুর্দান্ত! প্রথম সপ্তাহে এই ছবির শো সংখ্যা ছিল ১৮৯, দ্বিতীয় সপ্তাহে তা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ২৮৯-এ! এই পরিসংখ্য়ানই বলে দিচ্ছে দর্শক ‘প্রজাপতি’ নিয়ে কতটা উৎসাহিত ।
এই বছর বড়দিনের দুদিন আগে মুক্তি পেয়েছে ‘প্রজাপতি’। অভিজিত্ সেনের পরিচালনায় এই ছবিতে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী ও দেব। ব্যক্তিগত জীবনে তাঁদের সম্পর্ক বাবা-ছেলের মতোই। তারই প্রতিচ্ছবি দেখা গেছে পর্দায়। দর্শক যে এই ছবি পছন্দ করেছে তার প্রমাণ দিনের পর দিন এই ছবির শোয়ের বাইরে হাউজফুল বোর্ড। নববর্ষে সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে অর্থাত্ মুম্বই, দিল্লি, হায়দ্রাবাদ ও বেঙ্গালুরুতে হাউসফুল ছিল এই ছবির।
দেব-মিঠুন ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন মমতা শঙ্কর, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্বেতা ভট্টাচার্য, কৌশানি মুখোপাধ্যয়। পাশাপাশি বছরের প্রথম দিনে আগামী ছবির ঘোষণা করেন দেব।অভিজিতের পরিচালনাতেই এই বছর ডিসেম্বরে মুক্তি পাবে তাঁদের ড্রিম প্রজেক্ট। বছরের প্রথমদিন ছক্কা হাঁকিয়েছে প্রজাপতি। একদিনে ১ কোটি টাকার ব্যবসা করে সকলকে অবাক করে দিয়েছে দেব-মিঠুন অভিনীত এ সিনেমাটি। শহরের একাধিক হলে ছবির নামের পাশেই ঝুলছে ‘হাউসফুল’ বোর্ড। এক কথায় বাঙালি দর্শক হলমুখী।
নববর্ষে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে প্রজাপতির রেকর্ডের কথা নিজেই জানান দেব, প্রযোজক অতনু রায় চৌধুরী ও পরিচালক অভিজিত্ সেন। প্রজাপতির সাফল্যে স্বভাবতই তাঁরা খুশি। সাম্প্রতিক সময়ে কোনও বাংলা ছবিই একসঙ্গে সারা ভারতে হাউজফুল হয়নি। সেই ক্ষেত্রে রেকর্ড গড়ল এই ছবি। শুধুমাত্র হাউজফুলই নয়, বছরের প্রথম দিনে মাত্র একদিনেই এই ছবির আয় ১ কোটিরও বেশি। যা বাংলা ছবির ইতিহাসে রেকর্ড। পাশাপাশি দেব বলেন যে, প্রজাপতি নিয়ে কোনও বিতর্ক তিনি চান না কারণ বিতর্ক থেকে মানুষ ভয় পেয়ে যাবে। সবাইকে হলে এসে সিনেমা দেখার আবেদন করেন অভিনেতা। প্রসঙ্গত, বাবা ছেলের সম্পর্ক নিয়ে এই ছবি। ছেলেকে বিয়ে দিতে তত্পর বাবা, অন্যদিকে আরও নানা সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা উঠে এসেছে ছবির গল্পে।

