রাস্তায় বসে ঝাল মুড়ি বিক্রি করবে পিসি ভাইপো বললেন নবদ্বীপে এসে কটাক্ষ সিপিআইএম নেতা সুমিত বিশ্বাস

রাস্তায় বসে ঝাল মুড়ি বিক্রি করবে পিসি ভাইপো বললেন নবদ্বীপে এসে কটাক্ষ সিপিআইএম নেতা সুমিত বিশ্বাস

মলয় দেনদীয়া:- কৃষ্ণনগরের শাখা সংগঠনের সমাবেশ কে সফল করতে নদীয়ার নবদ্বীপ ব্লকের স্বরুপগঞ্জ বাস স্ট্যান্ড থেকে এক বর্ণাঢ্য মিছিলের আয়োজন করে নবদ্বীপ থানার কৃষক সভার। নদীয়া জেলা কমিটির ডাকে সংগঠনের বিভিন্ন দাবিতে যে সমাবেশের ডাক দিয়েছে সেই সমাবেশকে সফল করতে লাল পতাকা হাতে নিয়ে এক বর্ণাঢ্য পদযাত্রায় অংশগ্রহণ করলেন অসংখ্য কর্মী সমর্থকরা। এদিনের এই পদযাত্রায় সিপিআইএম নেতা তথা DYFI এর প্রাপ্তন রাজ্য সহ সভাপতি
সুমিত বিশ্বাস বলেন, মমতা ব্যানার্জি এবং তাঁর ভাইপো যে সম্পত্তি জমিয়েছেন, বামফ্রন্ট সরকার এসে সেই সম্পত্তি মানুষের মধ্যে বিলি করবে, তখন পিসি এবং ভাইপোকে রাস্তায় বসে ঝালমুড়ি বিক্রি করতে হবে।
এরপর তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে একটা চোর বলে কটাক্ষ করলেন।
শুভেন্দু কে আগে নারদার টাকা হিসেব দিতে হবে বলে তিনি বলেন।সব মিলিয়ে রাজ্য জুরে যে ভাবে শাসক তৃনমুল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন দূর্নিতীর অভিযোগ প্রকাশ্যে আসছে তাতে সিপিএম কিছুটা হলেও অক্সিজেন পাচ্ছে তা বলাই বাহুল্য।