নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
রাস্তায় গাড়ি থামিয়ে আদিবাসী মহিলাদের সাথে বসে খাবার খেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।উত্তর ২৪ পরগনা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই তিনি ঘুরে ঘুরে পরিদর্শন করবেন বসিরহাট টাকি সহ বিভিন্ন জায়গা এমনকি তাকে লঞ্চ চালাতেও দেখা গেল। সেখানে রাস্তায় গাড়ি থামিয়ে আদিবাসী মহিলাদের সাথে বসে খাবার খেতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। শুধু তাই নয় তাদের সাথে বসে খেজুরের পাতা দিয়ে পাটি বোনাও শিখলেন। শুনলেন তাদের নানা রকম সমস্যার কথা। এই প্রথম নয় এর আগেও মুখ্যমন্ত্রী কে এরকম অবতার এ বহুবার দেখা গেছে যেখানে তিনি রাস্তায় গাড়ি থামিয়ে সেখানকার মানুষের বাড়িতে চলে যান তাদের সমস্যার কথা শুনে এবং সেই সব মানুষদের সাথে বসে খাবার খান। এই জন্যই তিনি হয়তো মাটির মানুষ। সহজেই সাধারণ জনগণের মধ্যে নিজেকে মিলিয়ে নিতে পারেন।

