রাস্তা নিয়ে প্রকাশ্য বচসায় তৃণমূলের দুই কাউন্সিলর

মৌমিতা দেবনাথ,
রাস্তা নিয়ে প্রকাশ্য বচসায় তৃণমূলের দুই কাউন্সিলর
ফের প্রকাশে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তাও আবার রাস্তা দিয়ে। ঘটনাটি ভাটাপাড়া পুরসভার গোলঘর নেতাজি পল্লীতে।কোন রাস্তা আগে হবে ? কোন রাস্তার প্রয়োজনীয়তা বেশি, এই নিয়ে বিবাদ দুই কাউন্সিলরের মধ্যে। জানা গেছে বৃহস্পতিবার দুই কাউন্সিলর এর মধ্যে তীব্র বচসা বাঁধে এলাকার রাস্তা তৈরি করা নিয়ে। যা নিয়ে ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর নেতাজি পল্লীতে ব্যাপক উত্তেজনা ছড়ায়।জানা গেছে ওই এলাকায় একটি গলিতে রাস্তা তৈরির কাজ চলছে। আর সেই রাস্তা তৈরীর কাজের সময় ঘটে বিপত্তি। কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়ের বিরুদ্ধে। অপর কাউন্সিলর সীমা মন্ডলের অভিযোগ পুরসভার আর্থিক অবস্থা ভালো নয় কিন্তু যেভাবে রাস্তা তৈরি হচ্ছে তার মানও অত্যন্ত খারাপ। ভাটপাড়ার ওই স্থানে রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল বর্ষার সময় রীতিমতো দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। যা নিয়ে আরো একবার প্রকাশ্যে চলে এলো দুই কাউন্সিলরের গোষ্ঠীদ্বন্দ্ব। এরপর ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ। দুই কাউন্সিলরের বচসায় রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়।