রাস্তা না হলে ভোট নয় , নদিয়া শান্তিপুর হরিপুরে এলাকাবাসীদের বিক্ষোভ কন্ট্রাক্টের গাড়ি আটকে

মলয় দে নদীয়া :-নদীয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের হালদারপাড়া এলাকায় আজ রাজনীতি ভুলে সমস্ত মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ দেখিয়েছেন কন্টাকটারে গাড়ি আটকে। তাদের দাবি মাননীয়া মুখ্যমন্ত্রী যেখানে বলছেন কাজের গুণগতমান এবং সেই প্রসঙ্গে সমস্ত কিছু জানার অধিকার এলাকাবাসীর আছে সেখানে কন্টাকটার এলাকাবাসীরকে সম্পূর্ণ অন্ধকারে রেখে, কিছুটা কাজ করেই পালিয়ে যাচ্ছে। অথচ সামনেই বর্ষা দীর্ঘ দুই বছর ধরে আবেদন করে তবে এমিলেছে এ রাস্তা, তাদের দাবি নির্বাচনবিধি এক্ষেত্রে ঘটনা নয় কারণ রাস্তা স্যাংশন হয়েছে আগেই। যদিও এলাকার তৃণমূল নেতৃত্ব কন্টাক্টরের, কিছুটা সাফাই গেয়েছেন, আর তাতেই এলাকার মানুষ বিক্ষোভের ফেটে পড়েন। তারা বলেন ওই এলাকায় বাসিন্দা হওয়া সত্ত্বেও, মানুষের শত যন্ত্রণার কথা তারা ভুলে গেছে। যদিও নিচু তলার তৃণমূল কর্মীরাও এলাকাবাসীর সাথে একমত তারাও রাস্তা চান অবিলম্বে। আজ গ্রামের মাঝে ঢোকার মূল পথের ড্রেনের মুখ খুলে দিয়ে কন্ট্রাক্টরেরগাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন গিয়ে পৌঁছান সেখানে। ন্যূনতম সময় দিয়ে, তাদের ধৈর্য ধরতে বলেন। এলাকাবাসীর সাফ কথা, কিছুটা রাস্তা করে চলে গেলে হবে না, কাল থেকেই শুরু করতে হবে এই রাস্তা। জেলা পরিষদের তত্ত্বাবধানে হওয়ার কারণে, স্থানীয় নিচু তলার তৃণমূল কর্মী সমর্থকরা এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডুর কাছে যাবেন বলে জানিয়েছেন। তারা বলেন, সামান্য দুই একজনের ভুলের কারণে দলকে আমরা হারতে দিতে পারি না, রাস্তার ইস্যুতে আসন্ন পঞ্চায়েত ভোটে ব্যাপক প্রভাব পড়বে।