চারিদিকে নদীয়ার নবদ্বীপে যখন রাস উৎসবের আমেজ ঠিক সেই সময় নবদ্বীপের প্রতাপনগর এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা প্রতিবেশীর এক যুবকের হাতে খুন হল আর এক যুবক। ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপের প্রতাপ নগরের মহাপ্রভু কলোনি এলাকায়। যারা গেছে মৃত ওই যুবকের নাম গোবিন্দ দেবনাথ।
মৃত ওই যুবকের পরিবারের সদস্যরা জানিয়েছেন সোমবার রাত আটটা নাগাদ পাড়ার দোকানে যাওয়ার জন্য বেরিয়ে যায় তারপরে আর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন সে যে সে হাসপাতালে ভর্তি। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় থানায়। পরিবারের অভিযোগ। মদ্যপ অবস্থায় এক যুবকের সাথে বচসার সময় এই ঘটনা ঘটে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

