রানাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসভার সমর্থনে চাকদাহ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রস্তুতি মিছিল

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
রানাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসভার সমর্থনে চাকদাহ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রস্তুতি মিছিল।
আগামী ১৭ ই ডিসেম্বর নদিয়ার রানাঘাটে আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জনসভায় অংশগ্রহণ করবেন। আর তার ই জনসভার সমর্থনে চাকদহ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আয়জিত হল প্রস্তুতি মিছিল। যেখানে উপস্থিত ছিল চাকদাহ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। ব্যানার এবং স্লোগানে চাকদাহ কলেজের মাঠ প্রদক্ষিণ করেও তৃণমূল ছাত্র পরিষদ। ইতিমধ্যেই নদীয়ার বিভিন্ন জায়গায় রানাঘাট চলো কর্মসূচি পালন হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার সমর্থনে। আপাতত আগামী ১৭ ই ডিসেম্বর রানাঘাটের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিতে চলেছেন সেই দিকেই তাকিয়ে গোটা নদীয়া বাঁশি। এর আগে কাঁথি জনসভা থেকে সেখানকার প্রধান, উপপ্রধান এবং অঞ্চল সভাপতিকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তার ঠিক ৪৮ ঘণ্টার মধ্যেই তারা পদত্যাগ করে। সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় হুংকার দিয়েছিলেন যে দলের হয়ে যারা কাজ করবে না তাদের কে দলে রাখা হবে না।তবে কি এবার অভিষেকের নজরে নদীয়া। চাকদাহ কলেজে মাঠে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সকল তৃণমূল কর্মী সমর্থকদের জনসভায় যোগদানের জন্য আজকের এই প্রস্তুতি মিছিল।