রানাঘাট পৌরসভার ব্যবস্থাপনায় রানাঘাট মহাকুমা হাসপাতালে সোমবার উদ্বোধন হলো মা ক্যান্টিনের

মলয় দে নদীয়া:-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রানাঘাট পৌরসভার ব্যবস্থাপনায় রানাঘাট মহাকুমা হাসপাতালে সোমবার উদ্বোধন হলো মা ক্যান্টিনের। এবার থেকে প্রতিদিন প্রায় 200 থেকে 250 জন মানুষকে সুলভে দুপুরের আহার দেওয়া হবে। যার ফলে উপকৃত হবে রানাঘাট মহকুমা হাসপাতালে আসা, রোগীর আত্মীয়-পরিজন থেকে শুরু করে সাধারণ মানুষ। মা ক্যান্টিনের উদ্বোধন উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন মহকুমা শাসক ডা: হ্যারিস রশিদ জেলা পরিষদের সহকারি সভাধিপতি দীপক বসু জেলা পরিষদের কর্মধ্যাহ্ম বর্ণালী দে হাসপাতাল সুপার ডাঃ প্রহ্লাদ অধিকারী
পৌরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায় উপ পৌর প্রধান আনন্দ দে সহ আরো অনেক বিশিষ্ট জন।